দিনটা আজ স্মরণীয় হয়ে থাকলো। নানান কারনে। এর মধ্যে বিশেষ এক কারণ, মাঝির ফোনকল। সেই মাঝি, যে নিজের পড়াশুনাটা বিসর্জন দিয়ে সংসারের হাল ধরেছিলো। আমার ছোট বেলাকার বন্ধুরা ভিষণ পরিশ্রমী। আমার মতই নানান অপ্রাপ্যতায় তারা জর্জরিত। ভুট্টো দুইদিনও গ্রামের বাড়িতে থাকতে পারেনা, ওর উপর ভর করে আছে বিশাল সংসার। তাই ব্যবসায় ফাঁকি দেবার কোনো অজুহাত নাই। নবী আছে নিজের মতো করেই, গ্রামে ফেরে বছরে দুয়েকবার, আর আমি? হুমমম। ভাগ্য বলিয়া যদি কিছু থাকিয়া থাকে তবে আমি নিশ্চিত আমাদের ভাগ্য সেট-আপ করার সময় ঈশ্বর মদ খেয়ে টাল ছিলো। ব্যাটায় উল্টা-সিদা কি যা তা লিখে রেখেছে কপালে।
মাঝি নামটা নকল নাম। এ নামের চমৎকারিত্বে ওর আসল নামটাই হারিয়ে গেছে। পাহাড়ি ঢলে যখন ফসলের মাঠ ভরে সমুদ্র হতো তখন আমরা ডুব সাঁতার দিয়ে হিন্দু পাড়া থেকে বড় বড় কলাগাছ কেটে ভেঙ্গুরা বানাতাম। এটা একটা শৈল্পিক কাজ। সহজে বানানো সম্ভব না। ৫/৬টা কলাগাছকে মাঝারী সাইজে কেটে পাশাপাশি রেখে এর ভেতরে বাঁশের গজাল ঢুকিয়ে জোড়া লাগানো হতো। ভেঙ্গুরা মাঝি খুব ভালো চালাতে জানতো, তখন থেকেই আমরা ওকে মাঝি বলে সম্বোধন করি। আমাদের একটা ছোট দল ছিলো। সেই দলের নিয়মানুযায়ী সবার একটা করে ছদ্ম নাম অপরিহায্য। মাঝির নামটা সেখানে বিনা বাক্যে টিকে যায়। ভেঙ্গুরা বানানোর দিন শেষ। দীঘির ঘন জলে ডুবাডুবির উচ্ছ্বাসটাও এখন আর নাই। তবু আমরা সেই গুপ্ত দলের সদস্যরা যখনই গ্রামে ফিরেছি, ঘরে ফেরার আগে দীঘির পাড়ে উঠে প্রথমে দিগন্ত ছুঁয়েছি। এটা আমাদের নিখাদ ভালোবাসা। এ আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়।
মাঝি আরো একটি মাইল ফলক ছুঁয়েছে। ওর দ্বিতীয় বোনের বিয়ে হচ্ছে ৫ তারিখে। আমাকে যেতেই হবে। ভুট্টো এর মধ্যে চলে গেছে। আম্মাকে ফের ডাক্তার দেখানোর জন্য আমাকে শনিবার অবদি অপেক্ষা করতে হবে। লিটন, মিলন গ্রামেই আছে। নবীকে এখন পেলে হয়। চট্টগ্রামে বিয়েতে প্রচুর খরচ। আকডুম বাকডুম কত কি করে ওখানে। কয়েক দিন ধরে চলে উৎসব। সেসব উৎসবের মধ্যে রঙ ছুঁড়াছুঁড়িটা আমার বিশ্রি লাগে। মনে হয় হলি-খেলা হচ্ছে। কনে পক্ষ বর পক্ষকে কত বড় গরু উপহার দিলো, বর পক্ষ কনে পক্ষকে কি দিলো এমন সব হিসেব নিকেশে আমার অসহ্য লাগে। শুধুমাত্র প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি মহিলাদের বিয়ের গানের আসরটাকে আমার ভালো লাগে। ফাঁকে বিনোদনের জন্য প্রতিরাতেই এখানে মঞ্চ নাটকের ব্যবস্থা করা হয়। এ অনুষ্ঠান আয়োজন করে গ্রামের উঠতি বয়েসী ছেলেরাই। ভালো তারা খুব একটা যে করতে পারে তা নয়, তবু চেষ্টা করছে ওরা এটাই বড় কথা। মঞ্চের সামনে উৎসুক মানুষের খিলখিল হাসি, অদ্ভুত মুখভঙ্গী, উৎসুক দৃষ্টি দেখতে আমার দারুন লাগে। আমি বেশ কিছু বিয়ের গান রেকর্ড করেছি বিচ্ছিন্ন ভাবে। এবার ইচ্ছা আছে সেসব স্থায়ীভাবে সংরক্ষণ করার।
-> দুপুরে রাশেদের ওখানে হামলা চালালাম। রাশেদ এখন তার নতুন ভাবীকে দুচোখে দেখতে পারেনা। আমিও না। তবু অমন সুন্দর চেহারার দিকে না তাকিয়ে পারিনা। দারুন সুন্দর, ফিগার, চেহারা। স্বভাবটা ভালো না। আন্টি আমার খাবারের সাথে বিশেষ একটা জিনিস সবসময় রাখেন, তিনি জানেন এটা আমার খুব প্রিয়। খাবারের সাথে তিনি মজার এক আচার দেন। বিয়ের পর বৌকে আমি আন্টির কাছে পাঠিয়ে এ আচারের রেসিপি শেখাবো। খাবার বেড়ে দিয়ে বরাবরের মতই তিনি রাশেদের ক্রিয়াকর্মের বিস্তারিত বিবরণ শুনালেন। রাশেদকে ফোন করলাম, বললো রিক্সায় আছে বন্ধুর সাথে! অথচ আন্টি বললেন অন্য কথা- নতুন গাড়ি নিয়ে মেয়ে নিয়ে ঘুরছে সে! আন্টি জানলো কেমনে?!! ঝাড়ি দিয়ে ১৫ মিনিটের মধ্যে আনালাম।
'সবতো মাটি করে দিলি?'
'হুমমম শুনলামতো সব'
'দোস্ত মা কিছু বলেছে নাকি?'
'হ শালা তোকে আদর করতে বলেছে' ও আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে।
'তারপর কি খবর তোর?' আমি ওর মোবাইল ঘাটতে ঘাটতে বলি।
'কি খবর আর, সপ্তায তিনটারে এসপার ওসপার করতাছি'
'বলিস কি বেটা!'
'শুক্রবার সোনিয়া, মঙ্গলবার মিতু, বিৎস্যুতবার লাবনীকে ব্রাউজ করতাছি সমানে।'
'হুমমম''দোস্ত তারপরও রাইতে ঘুম আহে না :( দুইটা করে ট্যাবলেট খাওয়া লাগে'
'ট্যাবলেট খাসনা আর, অভ্যেস হয়ে গেলে সমস্যা'
'আমি নিজেও বুঝি। কিন্তু ঐ খা** মেয়েটা এমন করে...। দোস্ত কি করবো বুঝিনা। রাতে ঘুম আসে না। কিচ্ছু ভাল্লাগে না'
'এটা কেমন কথা, যা ফোট, সিভি রেডি করেছিস?'
'আররর সিভি... চাকরী করে কিচ্ছু হবে না। আর এখন নিজেদের অফিসেতো বসতাছিই, চাকরীর কি দরকার, টাকা দিয়ে কি হইবো?'
'টাকার দরকার নাই সেটা মানলাম, কিন্তু মানুষ সম্পর্কে তোকে জানতে হবে না? নিজেদের অফিসে থেকে একটা মাছিকে পর্যন্ত চিনতে পারবি না। এম.বি.এ তে ভর্তি হচ্ছিস কবে?'
'ভাইয়্যা বললো ইউ.কে যেতে।'
'তুই নির্ঘাত মারা যাবি'
'কেন কেন?'
'এখনো তুই দুধের শিশু। দেখলামতো ঘরের কি অবস্থা করে রেখেছিস? যে ছেলে পানি পর্যন্ত তুলে খেতে জানে না তার জন্য বৈদেশ বাস নিষিদ্ধ।'
'কি বলিস ব্যাটা, ঐটা একটা স্টাইল' বলেই ও মুচকি হাসে।
রাশেদের এই হাসিটা আমার দারুন ভালো লাগে। খুব সাদাসিদে আর লাজুক হাসি। অথচ এ লাজুক হাসির বাইরে ও অন্য মানুষ। কিছুদিন আগেও সে এতোটা ডেসপ্যারাডো ছিলোনা। ওর দাবী ও যেমন ঠকেছে তেমন করে সবাইকে ঠকাবে। ওকে আটকানো যাবে না। ঢাকার মেয়েরা অত্যাধিক প্রগতিশীল, ওরা এমনি এসে ওর কাছে ধরা দেয়। ওকে তাই আমি জোড়ালো ভাবে এসব থেকে বিরত রাখতেও পারিনা। যেখানে ও বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছে সেখানে আমি বাঁধা দিতে যাবো কেন? গ্রামের বন্ধুদের সাথে শহুরে বন্ধুদের আমি কখনোই মিক্সিং করতে পারিনা। সম্ভব না। আকাশ পাতাল ব্যবধান। এখানে প্রতিদিন এক একটা ভার্জিন মেয়ে স্বেচ্ছায় বিসর্জিত হয়, প্রতিটি বিসর্জিত মেয়ে প্রতিদিন ভার্জিন সাজায় মগ্ন হয়। এরা এ ফুলে ঢু মেরে ও ফুলে উড়ে যায়। তবে, রাশেদ জীবনে একটা মেয়েকেই ভালোবেসেছে বাকীদের সাথে ও অভিনয় করছে।
একটা পারফেক্ট ছেলের যা যা থাকার দরকার তার সবই রাশেদের আছে, তবু কলি কেনো রাশেদের জন্য অপেক্ষা করেনি?
বিরাট প্রশ্ন।
Friday, November 2, 2007
যন্ত্রণা
'গ্যাস আমাদের জাতীয় সম্পদ। এটা একদিন ফুরিয়ে যাবে। তাই অযথা চুলা জ্বালিয়ে রাখা ঠিক না। একটা ম্যাচকাঠী বাঁচানোর জন্য উনুন জ্বালিয়ে রাখা ঠিক না।' সকালেই উপদেশটা শুনলাম ৩ বার। যিনি বললেন বয়সের দিক থেকে তিনি সেঞ্চুরীর পথে। আমি নিজেও উপদেশটা বার কয়েক রিপিট করলাম, বাকিদের শুনালাম ভঙ্গী নকল করে। নকল করা সহজ, একহাত কোমরে রাখতে হবে, ঠোঁট দুটো টিয়া পাখির মতো সরু আর নাকটা কুঁচকে বলতে হবে। অ্যাঁ... গ্যাঁস আঁমাদের জাঁতীয় সঁম্পদ। এঁটা এঁকদিন ফুঁরিয়ে যাঁবে। টাই অঁযথা চুঁলা জ্বালিয়ে রাঁখা ঠিঁক না। এঁকটা ম্যাছকাঁঠী বাঁচানোর জন্য উঁনুন জ্বালিয়ে রাঁখা ঠিঁক না।"
নকলটা ভালো হয়েছে তা বেশ ভালো বুঝা যায়। যিনি শুনেছেন তিনি আঁচলে মুখ ঢেকে হেসেছেন। এদিকে আমার এক চোখ ট্যারা হয়ে গেছে নকলের ঠেলায়। হায় আগেতো চিন্তা করি নাই, দেখিও নাই। দাদী আমার মাশাল্লাহ সুন্দর। শুধু নাকটা একটু বোচা। বোচা নাঁকিরা নাকি হাঁদা হয়। দাদীকে দেখলে অবশ্য এর সত্যতা টের পাওয়া যায়।
আঁমাকে তিনি নতুন হাওয়াই ফ্যান কিনে দিবেন। পুরানটায় বাঁতাস কম দেয়। মনে মনে ভাবি, হায় তুমি যদি শীতের আগে আসিতে!
'এ জিনিস মাথার উপর পড়লে আমি নির্ঘাত মারা যাবো।'
'জগত ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আমাকেও যেতে হবে, তোকেও যেতে হবে'
'কো...কোথায় যাবেন?'
' সররর তুই জানিসনা মৃত্যুর পর মানুষ কোথায় যায়? তিনি আমাকে সরিয়ে মেহেদী গাছের পাতা থেকে ধুলো ঝাড়ছেন।
' কখনো ঐখানে যাই নাই, তবে আপনার এতো তাড়াতাড়ি সেখানে যাওয়া উচিৎ হবে না’
' কেন?'
'ফ্যান কে কিনে দেবে?' হো হো হো আমি বুড়ির পেছনে নৈ:শব্দিক উল্লাস করি। ঝানতাম না আমি ডান্স পারি!
সকালেই বুড়ি ঘুম ভাঙ্গাচ্ছেন ইদানিং। মুখ-চোখ-ভ্রু কুঁচকে ভাবি এ বুড়ি ছাদে উঠে ক্যামনে :(( প্রতিদিন সকালে এমন উটকো ঝামেলা, জানটার উপর ইদানিং খুব অনৈতিক হামলা চলছে।

Thursday, November 1, 2007
আমার পথচলা
ইদানিং শেষ রাতের দিকে বৃষ্টি হচ্ছে। অনাথ বৃষ্টি। শীত নামছে বেশ বুঝা যাচ্ছে। ঘুম ভাঙ্গলে আবিস্কার করি বিছানায় 'দ' হয়ে শুয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছি। দরজা খুলে ছাদে বেরিয়ে এলেই ফুরিয়ে যাওয়া বৃষ্টির আঁচ টের পাওয়া যায়। টবে লাগানো প্রায় প্রত্যেকটা গাছে নাল-নীল ফুলের মেলা। আমার লাল-নীল কিংবা রঙিন ফুল অতো ভালো লাগে না। দুইটা টবে ঘাসফুল লাগানো। শুভ্র সাদা। এদের আমি বিশেষ কদর করি। ওরা যখন ফোটে তখন আমি লাগামহীন দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকি। ঘুমের শেষ স্পর্শ এখানে বসেই ফুরিয়ে যায়। সাথে মাথার ভেতরের ঝিমঝিমানি। রেলিংয়ের এ কোনায় বসে কাটে আমার কিছু নির্ঘুম রাত, কিছু বিকেল। কখনো গিটারে টুংটাং শব্দ করে, কখনো একাকী, কখনো আড্ডা দিয়ে।
লামিয়া নিজেকে লুজার বলেছে, না বুঝেই বলেছে। আমিও নিজেকে লুজার বলি, এবং সেটা বুঝেই। জীবনটার রাস্তা পরিবর্তন করা অনেক সহজ কিন্তু সঠিক রাস্তায় নিজেকে পরিচালনা করা অনেক কঠিন। তোমাকে ভবিষ্যত নিয়ে চিন্তাভাবনা করতে হবে, তোমাকে সাংসারিক দায়িত্ববোধ উপলব্ধি করতে হবে, তোমাকে প্রতিটি প্রদক্ষেপে অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা স্মরণে রাখতে হবে। এসব ভাবলে মেজাজ খারাপ হয়ে যায়। একটা ভালো চাকরী খুঁজছি। পেয়ে গেলে ভার্সিটি পরিবর্তন বাধ্যতামূলক। করবো। যেখানে যাবার ইচ্ছা সেখানে আবার 'ইয়াবা'র ছড়াছড়ি। ইয়াবা খেলে নাকি শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আমি অবশ্য শীতলগোষ্ঠীয় প্রাণী নই। প্রাকৃতিক ভাবেই মহিলা দেখলে আমার শরীরের তাপমাত্রা বেড়ে যায়। বন্ধুদের কেবল বলেছি ওখানে পড়ার ইচ্ছা আছে। কিন্তু প্রচুর খরচ। তবে ফুল টাইম চাকরী করলে এর কাছাকাছি যাওয়াটা কঠিন না।
ইদানিং পার্টিরা বাঁধ ভেঙ্গেছে। এসবের রাত্রি-দিন আমার অতো খারাপ লাগে না। নিজের মতো থাকি। বেসুরে গাই। তাল পৃথিবীকে আরো ঝাপসা করি। কিন্তু জগতের সব তাল গোষ্ঠির সমস্ত চিন্তাধারা এখানে এলে ভুল প্রমাণিত হয়। 'র' মেরেও তালকে আনায়ন করা সম্ভব হয় না, কখনো কখনো। কখনোই জোড়াজুড়ি কিংবা শব্দের তীর ছুঁড়েও নারুর প্রতি আসক্তি আমার ভেতরে ঢালা সম্ভব হয়না। ওরা হতাশ হয়, ওরা মাত্রারিক্ত তাল হয়। সভ্যতার এসব নাচানাচি অভ্যেসে পরিণত হয়েছে। কোন বালে বলেছে এসবে দু:খবোধ হারিয়ে যায়, আমার বাড়ে।
নিজের অনেক স্বাদ-আহলাদ মাঠে মারা গেছে। স্বাধ-আহলাদকে জীবনের সাথে জুড়তে টাকা পয়সা লাগে। আমার সীমিত অর্থনৈতিক অবস্থান হিসেবী না হলেও বরাবর ট্যানটেনাটান। জীবনের প্রায়োগিক দিকগুলোর দিকে তাকিয়ে আমার অপরাধবোধ হয়। কারো জন্যই পারছি না ভালো করে কিছু করতে। পড়াশুনার ব্যাপারে স্পর্শকাতরতা আমার একটু বেশি সেটা মানি। কিন্তু এটাও তো ঠিক যে এটা আমাকে যা দিবে তা দিয়ে ওদের জন্য আরো বিশাল ভাবে কিছু করার পথ খুলবে।

Wednesday, October 31, 2007
ছেঁড়া মানুষের গল্প
তুখোড় অবিশ্বাসীও সময়ের কোনো এক কোনায় গিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়। কিন্তু তুখোড় বিশ্বাসী যখন বিশ্বাস ভঙ্গ করেন তখন সেটা কতটা মেরামতযোগ্য?
প্রেমে পড়লে পাবলিক ছাগল হয়। তখন লতা-গুল্ম, ঘাস, পাতা, কাকড়, বালি, অ্যাবসুলেট, শ্যান ইত্যাদি হেন জিনিস নাইযে সে খায়না।
ছাগল ছিলাম।
এটাও ঠিক যে, সাংসারিক টানাপোড়ন আর অস্থির ভবিষ্যত একাকী জীবনের দরজায় এসে কড়া নাড়লে রঙিন পৃথিবীও হয়ে যায় ধূসর।
আমার পৃথিবী এখন ধূসর।
আমি পোশাক পরিচ্ছদ, চিন্তা-ধারায়, চাল-চলনে একজন শহুরে মানুষ। কিন্তু কিছু কিছু ব্যাপারে খুব রক্ষণশীল। সামাজিক বিধি-নিষেধ আমাকে তেমন ড্রাইভার্ট করেনা। কেবলমাত্র আমার চোখে, মনে, বিবেক বুদ্ধিতে যেটা পরিশুদ্ধ মনে হয় সেটাকেই আমি ঠিক জিনিসের কাতারে রাখি। স্বভাবে আমি কিছুটা মুখচোরা টাইপ ছেলে। নিজের চিন্তাধারার বিকাশের সাথে সাথে আত্ম পরিচয় তুলে ধরার মানষিকতা আমার কম। একটু আড়ালে থাকতে স্বাচ্ছন্দবোধ করি। যারা ঢাকঢোল বাজিয়ে নিজেকে পণ্য বানায়, নিজেকে মহাজ্ঞানীরূপে সাজাতে ব্যস্ত তাদের বরবর এড়িয়ে চলি। গলাবাজি একদম ভালো লাগে না।
নেট ব্যবহার করি ৯৮ থেকে। এককালে প্রচুর চ্যাট-ফ্যাট করেছি। তখন বয়স কম ছিলো, নতুন কিছু নিয়ে গুতোগুতি করতে ভালো লাগতো, এখন লাগে না। নেট জীবন নিয়ে আমার ফিলোসপি তেমন জোড়ালো না। এ এমন এক জীবন যেখানে প্রতিনিয়ত প্রলোভন থাকে। শব্দে, বাক্যে লুকিয়ে থাকে প্রতারণা। যার প্রতি এই প্রতারণা সে ব্যাটা কিঞ্চিত পরিমান দু:খ পেলেও যিনি এই প্রতারনা সৃষ্টি করেন তিনি কখনো অনুশোষনায় দগ্ধ হন না। তার কাছে এটাই স্বাভাবিক, একটা বিনোদন। বড়জোড় সময়ের একটা ছোট ভুল।
নেট জীবনে যেসব মানুষের সাথে পরিচয় হয়েছে মনে হয়েছে তারা বেশির ভাগই ফেক। অথবা। তারা আদতেই অমন।
কিছু মানুষের কাছে বাড়তি কিছু পাবার আশা করেছিলাম। যার কাছে যতটা প্রেরণা, পথ চলার অনুপ্রেরণা পাবার প্রত্যাশা করেছিলাম, তার কাছ থেকে কখনোই সেটা পাইনি। এটা আমার জীবনের একটা অতৃপ্তি। বাস্তব জীবনে নিজের ব্যক্তিগত জীবন, চাকরীর জন্য দৌড়োদোড়ি, পড়াশুনাটা চালিয়ে যাওয়ার মতো ভারী কাজগুলোর ফাঁকে চিন্তাধারা শেয়ার আমি কখনোই কারো সাথে করিনা। আমার ভালো লাগেনা।
প্রিয় মানুষদের সাথে প্রচুর ঝগড়াঝাটি হয়। শাব্দিক কিংবা নিরোবিক। বন্ধুদের মাঝে আমার একটা শক্ত অবস্থান রয়েছে। জগতে যে দুয়েকটা মিরাকল পেয়েছি আমার বন্ধুরা তেমন কিছু মিরাকলের একটি।
অনেক বার হারিয়ে গিয়েছি। বাস্তবে এটা বেশি ঘটেছে। অনেকদিন বাড়ি ফিরি নাই এমন ঘটনা ঘটেছে বহুবার। কিন্তু নেট লাইফে হারিয়ে যাওয়াটা অনেক কঠিন। তুমি নরকে গেলেও গুগল বেটায় তোমার ঠিকানা ঠিক ঠিক জানিয়ে দেবে। যদিনা তুমি ক্ষনে ক্ষনে রঙ না বদলানোর দলে থাকো। যদিনা তোমার নিজস্ব একটা ছায়া না থাকে।
ভালোবেসে মন খারাপ করেছি। এমনো হয়েছে অনেক অনেক দিন ধরে কিছু অর্থহীন আবদার, অনুনয়, ভালোবাসা, আহলাদ, অপেক্ষা কিংবা প্রতীক্ষাময় দিনগুলোর কথা বার বার স্মরন করেছি। সময়ের এ প্রান্তে এসে বুঝলাম, সবই ছিলো নিছক ছাগলামী।
আমার প্রেম গফুরের মহেশের মতই। এক কেন্দ্রিক আর মাথার উপর বোঝা। একে ফেলতে পারি না, একে অশ্রদ্ধা করতে পারিনা, একে রাখতেও পারিনা।

Monday, October 29, 2007
চলে যাচ্ছে দিন...
খুব অবষন্ন শরীর। ক্লান্ত আর পরিশ্রান্ত। তবে ঘন্টা খানেক শাওয়ারের সংগীত শুনে মনটা ফুরফুরে এখন। ফুরফুরে অলস মেছো বাঘ। উদম হয়ে গোসল করার বদ-স্বভাবটা কবে যাবে জানিনা, তবে এতে বিবাগী উল্লাস আর নিজেকে উৎসর্গ করার আত্মতৃপ্তি আছে। কাল গভীর রাতে ভাবলাম ব্লগিং করি, করা হয়ে উঠেনি। উইন্ডোজটা কেনযে খোলেনি তখন বুঝতে পারিনি, নিজের পিসি বলে কথা, প্রবলেম সপ্তাহের কোনো এক সময়ে ঠিকঠাক করি। গোসলটা সেরে খালি-গা নিয়ে পিসি অন করেই দেখি সবকিছু ঠিক ঠাক মত চলছে। অর্নবের 'রুপালি রৌদ' কে বাজিয়ে নিচে নেমে এলাম। অনেকদিন পর, অ-নে-ক দিন পর, দাদার লাইব্রেরীতে ঢু মারতে ইচ্ছে হলো। হালকা ময়লার আস্তর জমে আছে সেলফে, বইগুলোতে। শংকরের 'ছেলেবেলা' পড়তে ইচ্ছে করলো কিন্তু শেষে ওটার ধারে কাছেও গেলাম না। তসলিমা'র 'নিমন্ত্রণ'টা তুলে নিলাম। হাসি ফুটলো বাঁকা হয়ে। রেখে দিলাম জায়গা মত। জুলভার্নের এলাকায় এসে দেখলাম সবই পড়া। সমরেশ পড়তে ইচ্ছে হলো হঠাৎই। উত্তরাধিকারটা নিয়েও নিলাম না। সাতকাহনটা অনেক বার পড়বো পড়বো করেও পড়া হয়নি। আজ নিলাম, রুমে এসে সটাং শুয়ে পড়লাম। এবার হবে ম্যারাথোন বই পড়ার প্রতিযোগীতা। রাত ২টায় ১২৪ পৃষ্ঠা পর্যন্ত এগিয়ে আবিস্কার করলাম আমার ভ্রু কুঁচকে আছে। মেজাজটা হয়ে আছে খিটখিটে। গল্পের বই পড়তে বসলে আমি বেশ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। গল্পের বই শুধু না, চটি থেকে পত্রিকা যা-ই পড়িনা কেন নাক-মুখ-মন ডুবিয়ে পড়ি। এসময় কেউ আমার পাশে বোম্বিং করলেও আমার কান অবদি সেটা পৌঁছাবে না।
সাতকাহন পড়ার আগ্রহ কমে গেছে, তাই এটাকে মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়াই শ্রেয়। সাতকাহনের মূল বিষয়বস্তু কি? একটা মেয়ে, যে কিনা ভবিষ্যতের কোনো এক চোরা পথে গিয়ে আধূনিকা নারী হবে! যে কিনা দুনিয়াদারি সম্পর্কে সব্বোজ্ঞানী হবে! যে কিনা সমাজের একটা ছেলে যা যা করে থাকে তা-ই করার চেষ্টা করে! লাইনে দাঁড়িয়ে টিকিট সে সমানাধিকার প্রতিষ্ঠিত করবে! লেখকের গন্তব্য কি? অন্তত এটা জানার জন্য হলেও আমাকে সাতকাহন পড়তে হবে। হাঁ আমি জানি আমার ভ্রু কুঁচকে যাবে, আমি জানি আমার পক্ষে এ বই নূন্যতম ১৫ দিনেও শেষ করার সম্ভব না, তারপরও আমি এ বই পড়বো।
বন্ধুরা যখন ঈদের মার্কেটিং শেষে পুরান ঢাকায় ইফতারী করার অভিলাস নিয়ে যাত্রা শুরু করেছে তখন আমি নীলক্ষেতে ৫ মিনিটের বিরতি নিয়ে একটা বই কিনেছিলাম। ঈদ মার্কেটিং! বইয়ের নামটা তেমন চমকপ্রদ না। তবে বিষয়বস্তু আর উপস্থাপনটাকে বলবো আমি, ব্রিলিয়ান্ট। হাঁ 'দা ভিঞ্চি কোডের' কথা বলছি। দারুন তৃপ্তি নিয়ে পড়েছি, কিন্তু শেষ করে বুঝলাম লেখক বেটায় সমঝোতা করে ফেলেছে। তিনি মোটেও তার সততা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। একে আমি খাটো করবো না, কারণ পাঠকদের আঁটকে রাখার দারুন কৌশল আর বিষয়বস্তু এতে বন্দি আছে, কিন্তু আমার কেন জানি এ বই এখন ভালো লাগছে না। এ আমি দ্বিতীয়বার পড়বো না মোটেও।

Friday, October 26, 2007
ভাবনাগুলো বেকার
ইদানিং ব্যস্ত থাকার মতো কোনো কাজ নাই। নাই পড়াশুনার ঝুটঝামেলা। কেবল শৌন্য ঠাকুরের মতন এলেবেলে ছোটোছুটি। আমার এসবে খারাপ লাগে না, আবার ভালোও লাগে না। জীবনটা চলছে জীবনের প্রয়োজনেই, ব্যাস, এটুকুইতো। স্পর্শকাতর বিষয়য়াদি মাঝে মাঝে ঘনকালো তুফান হয়ে লতাবৃক্ষের মতন মাটির সাথে মিশিয়ে দিয়ে যায়। আমি প্রতিবাদহীন নত-মস্তক নিয়ে নির্জনতায় পড়ে থাকি। প্রাপ্যতাগুলো আমি জানি আমার জন্য বন্ধুসুলভ হয়না কখনোই।
মাথা উঁচু করে বেঁচে থাকার বিলাসীতা মরে গেছে শেষ ফাগুনে। এ নিয়ে মাঝে মাঝে দু:স্বপ্নের মতো একটা মৃত অভিলাস বুক ফুড়ে জল হয়ে গড়িয়ে পড়ে। এ ঘন নোনা জল প্রত্যাশামত যা প্রমাণ করার চেষ্টা করে তা তেমন মূল্যবান নয় আর। কেউ আর আমার জন্য অপেক্ষায় নেই। আমিও নেই। কেউ আমার নয়, আমিও কারো নই। সহজ হিসেব নিকেশ। একে জটিল করে ভাবতে এখন আর ইচ্ছে করেনা।

Saturday, October 20, 2007
আজ আছি কাল নেই
রেষ্টুরেন্টে বসে পেট ভরছি সমানে। মাথার ভেতর নানান চিন্তা। খুব অস্থিরতায় যাচ্ছে দিন, ইদানিং। মহা বিরক্তি নিয়ে অনেকটা জোড় করেই খেতে হচ্ছে। এমন সময়, হঠাৎই রেস্টুরেন্টের ঘনকালো কাঁচ ফুরে চোখ চলে যায় রাস্তার ওপাশে ছোট্ট টি-স্টলের দিকে। ঠা রোদ্রুর বাইরে, এর মধ্যে
Subscribe to:
Posts (Atom)